যেকোনো ব্যাংকের চেক লেখার নিয়ম

আপনি যদি কোন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন এবং আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে চান। টাকা তোলার অন্যতম একটি মাধ্যম হল চেক। এই লেখাটিতে সকল ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
বিশেষ করে ইদানিং অনেকেই ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম এবং সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। সকলের কথা অনুযায়ী এই লেখাটিতে এমন একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে যার মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকের চেক লিখতে পারবেন।
ব্যাংকের চেক লেখার নিয়ম
প্রথমে আপনার চেক বইয়ের ফাঁকা একটি চেকে Pay To অংশে টাকা উত্তোলনকারী ব্যক্তির নাম এবং The Sum of Taka অংশে টাকার পরিমাণ কথায় ও Tk অংশে অংকে লিখুন। তারপরে টাকা উত্তোলনের Date প্রদান করে Please Sign Above the line অংশে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিন।
চেকের অপর পাতায় অ্যাকাউন্ট হোল্ডারের ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার এবং টাকা উত্তোলনকারীর ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার প্রদান করুন। তবে অ্যাকাউন্ট হোল্ডার এবং উত্তোলনকারী একজন হলে শুধুমাত্র তার ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার বসিয়ে দিলেই হবে।
সাধারণত সকল ব্যাংকের ক্ষেত্রে এই একই নিয়মে চেক লিখতে পারবেন। তবে ব্যাংক ভেদে লেখার এই অপশন গুলো একটু পরিবর্তন হতে পারে। দ্বিধা দ্বন্দ্বে ভোগার কোন কারণ নেই, প্রথমে চেক ভালোভাবে দেখে উপরের অপশন গুলোর সাথে মিলিয়ে এরপরে পূরণ করুন।
অনেক সময় সঠিকভাবে চেক লেখার পদ্ধতি সম্পর্কে না জানার কারণে চেক লিখতে গিয়ে কাটা-ছিরা বা ভুল করে ফেলি। তবে চিন্তা নেই, এই লেখাটির নিচের দিকে ছবি দিয়ে চেক লেখার পদ্ধতি এবং এই সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়েছে। চলুন লেখাটির মূল অংশে প্রবেশ করি।
চেক লেখার সময় সতর্কতা
যেকোনো ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে নিচে দেওয়া সতর্কতা অবলম্বন করবেন।
- চেকের মধ্যের স্বাক্ষরগুলো স্পষ্ট হতে হবে।
- চেক লেখার ক্ষেত্রে কাটা-ছিরা বা দাগাদাগি করা যাবে না।
- বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি ভাষায় চেক লিখতে হবে।
- একদিনে ১টির বেশি চেক ব্যবহার করতে পারবেন না।
- চেকের মধ্যে টাকার পরিমাণ লেখার পরে ( /-) চিহ্ন ব্যবহার করুন।
- এবং টাকার পরিমান ও ( /-) চিহ্নর মধ্যখানে বেশি ফাঁকা দেওয়া যাবে না।
- কাটাকাটি বা অস্পষ্টভাবে উত্তোলনের তারিখ লিখবেন না।
- চেকের অপর পৃষ্ঠায় স্পষ্টভাবে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর এবং উত্তোলনকারীর স্বাক্ষর ও মোবাইল নাম্বার বসিয়ে দিন।
- চেকের সবগুলো অংশ সঠিকভাবে পূরণ করুন।
- নিরিবিলি স্থানে ঠান্ডা মাথায় বসে চেক লিখুন।
- লেখার পরে সকল তথ্য সঠিক আছে কিনা পুনরায় চেক দিন।
ব্যাংকের চেক লেখার পদ্ধতি
প্রায় সব ব্যাংকের চেক লেখার পদ্ধতি একই। সাধারণত ব্যাংকের চেক এ ৩ টি অংশ থাকে। যার মধ্য থেকে ২টি অংশ ব্যাংকে জমা করতে হয় এবং একটি অংশ নিজের কাছে রাখতে হয়। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।

এখানে দেখানো হয়েছে টোকেন এবং মূলচেক অংশ। এই দুটি অংশ সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। এবং বাকি যে অংশ আছে সেটি আপনার কাছে থাকবে, ওইটি পূরণ না করলেও সমস্যা নেই। তবে আপনার হিসাবের সুবিধার্থে পূরণ করে রাখতে পারেন।
একেক ব্যাংকের একেক ধরনের চেক পূরণের পদ্ধতি কিছুটা ভিন্ন। তবে সকল ব্যাংকের চেকেএকই ধরনের তথ্য প্রদান করতে হয়। তাই আপনাদের সুবিধার্থে কি কি তথ্য পূরণ করতে হবে তা নিচে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই বিষয়গুলো লক্ষ্য করে আপনি যে কোন ব্যাংকের চেক পূরণ করতে পারবেন।
সাধারণত একটি ব্যাংক থেকে ৬ টি ধাপ থাকে।
- Date (তারিখ)
- Pay to (উত্তোলনকারীর নাম)
- The Sum of Taka (কথায় টাকার পরিমান)
- Tk. (অংকে টাকার পরিমাণ)
- Please Sign Above This Line (অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর)
- Endorse Here (অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক অনুমোদন করা) – অপর পৃষ্ঠায় থাকবে।
ধাপ ১ঃ Date (তারিখ)
প্রথমে চেকের উপরে ডান কর্নারে থাকা Date (তারিখ) বক্সে টাকা উত্তোলনের তারিখ বসাতে হবে। DD MM YYYY এমন ফরমেটে বক্স থাকবে। এখানে DD এর জায়গায় দিন, MM এর জায়গায় তারিখ এবং YYYY এর জায়গায় বছর লিখে দিন। উদাহরণঃ ০৩ ০৭ ২০২৬।
ধাপ ২ঃ Pay to (উত্তোলনকারীর নাম)
এই পর্যায়ে যে ব্যক্তি টাকা উত্তোলন করবে তার নাম লিখে দিতে হবে। যদি উত্তোলনকারী ব্যতীত অন্য কেউ টাকা তুলে, সেক্ষেত্রে তার নাম লিখে দিবেন। এবং যদি উত্তোলনকারী নিজে টাকা তুলে তাহলে “নিজ” বা “Self” লিখে খালি অংশে সোজা দাগ টেনে যাবেন, যাতে সামনে অন্য কোন নাম লেখা সম্ভব না হয়।
ধাপ ৩ঃ The Sum of Taka (কথায় টাকার পরিমান)
এই পর্যায়ে আপনি চেকের মাধ্যমে কতগুলো টাকা তুলতে চান তা কথায় লিখে দিবেন। টাকার এমাউন্ট লেখার পরে “মাত্র/Only” উল্লেখ করবেন। উদাহরণঃ বাংলায় চেক লিখলে “দশ হাজার টাকা মাত্র” এভাবে লিখতে হবে, এবং ইংরেজিতে চেক লিখলে “Ten Thousand Taka Only” এভাবে উল্লেখ করবেন।
ধাপ ৪ঃ Tk. (অংকে টাকার পরিমাণ)
এই পর্যায়ে Tk. বক্সে, আপনি কত টাকা তুলতে চান তা অংকে লিখে দিবেন। এবং অংকে টাকার পরিমাণ লিখার পরে (/-) চিহ্নটি ব্যবহার করবেন। উদাহরণঃ বাংলা ভাষায় চেক লিখলে “১০,০০০/-” এবং ইংরেজি ভাষার চেকের ক্ষেত্রে “10,000/-” এভাবে লিখে দিবেন।
ধাপ ৫ঃ Please Sign Above This Line (অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর)
চেকের নিচের ডানদিকে সরু একটি দাগ টানার নিচে “Please Sign Above the line” লেখা দেখতে পাবেন। সরু দাগ লাইনের উপরে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যেভাবে স্বাক্ষর দিয়েছেন ঠিক একইভাবে স্বাক্ষর দিয়ে দিবেন।
ধাপ ৬ঃ Endorse Here (অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক অনুমোদন করা)
এই ধাপে চেকের বিপরীত পাতায় Endorse Here (অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক অনুমোদন করা) দুটি লাইন দেখতে পাবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের ২টি স্বাক্ষর এবং উত্তোলনকারীর ২টি স্বাক্ষর ও তাদের একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে।
যদি একাউন্ট হোল্ডার নিজে টাকা উত্তোলন করে সেক্ষেত্রে শুধুমাত্র তার ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার বসিয়ে দিলে হবে। এই অপশনগুলোতে প্রথমে স্বাক্ষর দিয়ে তার সামনে মোবাইল নাম্বার লিখে দিবেন।
জানতে পারেনঃ আরএফএল গ্যাসের চুলার দাম ও বিস্তারিত।
টোকেন অংশ লেখার পদ্ধতি
টোকেন অংশের ক্ষেত্রে ৩টি তথ্য পূরণ করতে হবে।
- Date – উত্তোলনের তারিখ বসিয়ে দিবেন।
- Taka. – কত টাকা তুলতে চান তা অংকে বসিয়ে দিবেন।
- MSA no. – একাউন্ট এর ভিন্নতায় এই লেখাটি ভিন্ন হতে পারে, তবে এই অংশে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে হবে। সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসানো সম্ভব না হলে নাম্বারের লাস্ট ৬-৭ ডিজিট বসিয়ে দিন।
চেক লেখায় ভুল হলে করণীয়
অনেক সময় চেক লেখার ক্ষেত্রে ভুলবশত কাটাকাটি বা ভুল তথ্য প্রদান হয়ে যায়। এক্ষেত্রে চিন্তিত না হয়ে এবং বেশি কাটাকাটি না করে, একটি দাগ দিয়ে ভুল তথ্যটি কেটে পাশে সঠিক তথ্য বসিয়ে দিন। তার পাশে স্পষ্টভাবে অ্যাকাউন্ট হোল্ডার তথা আপনার স্বাক্ষর করে দিন।
ব্যাস হয়ে গেল, এরপরেও যদি অতিরিক্ত কাটাকাটি বা চেক ছিড়ে যায় সেক্ষেত্রে নতুন একটি চেক নিয়ে সঠিকভাবে সেটি পূরণ করে ব্যাংকে জমা করবেন।
ইংরেজিতে চেক লেখার নিয়ম
ইংরেজিতে চেক লেখার Date, Pay to, The Sum of Taka, Tk. অপশনগুলোতে সকল তথ্য ইংরেজিতে প্রদান করতে হবে। এবং Please Sign Above This Line অপশনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর ইংরেজিতে প্রদান করতে হবে।
একইভাবে চেকের অপর পাতার Endorse Here অপশনে অ্যাকাউন্ট হোল্ডার ও উত্তোলনকারী স্বাক্ষর এবং মোবাইল নাম্বার উভয়ই ইংরেজিতে লিখতে হবে। ইংরেজি এবং বাংলা উভয় চেক লেখার নিয়ম একই। শুধুমাত্র আপনার প্রদান করা তথ্যগুলো ইংরেজিতে অথবা বাংলায় হবে।
বিঃদ্রঃ চেক লেখার ক্ষেত্রে অবশ্যই বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি ভাষায় চেক লিখতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণে চেক লিখলে সেটি গ্রহণযোগ্য হবে না।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আশা করি যেকোন ব্যাংকের চেক লেখার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। সাধারণত বাংলাদেশের সকল ব্যাংকের চেক লেখার ধরন একই শুধুমাত্র অপশনগুলো একটু অগোছালো হতে পারে।
তবে নিরিবিলি বসে চেক লিখলে এবং আমাদের দেখানো পদ্ধতি গুলো ফলো করে চেক লিখলে আপনি সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন। পরবর্তীতে আপনারা আমাদের থেকে কি ধরনের লেখা আশা করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
FAQs
দুর্ঘটনাবশত আপনার চেক হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব নিকটস্থ নির্দিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংক কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করলে সে আপনার হারিয়ে যাওয়া চেক বাতিল করে দিবে।
বাংলাদেশের সকল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য চেক ইস্যু করে থাকে। নির্দিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করে ব্যাংক প্রদত্ত একটি রিকুইজেশন ফরম পূরণ করে জমা দিলে পরবর্তী ১ সপ্তাহের মধ্যে ব্যাংক থেকে চেক গ্রহণ করতে পারবেন। তবে এজন্য নির্দিষ্ট ফি (fee) প্রদান করতে হবে।
এজন্য গুগলে গিয়ে সার্চ করতে পারেন “islami bank branch near me” লিখে। গুগল মামা আপনাকে নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা খুঁজে দিবে। অথবা ইসলামী ব্যাংক সাপোর্টে যোগাযোগ করে তথ্য জেনে নিতে পারেন।

