ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি? টপ ট্রেন্ডিং স্কিলস সমূহ।

বর্তমানে ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় নাম। তরুণ থেকে বৃদ্ধ প্রায় সকলেই এই পেশার প্রতি আকৃষ্ট। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনার ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিতে চান তাহলে আপনাকে অভিনন্দন। চলুন জেনে নেই ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি।
ঘরে বসে নিজেদের সময় অনুযায়ী কাজ করার সুবিধা থাকায় এবং অনলাইনের মাধ্যমে দেশে এবং বিদেশের বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করার সুবিধা থাকায় বর্তমানে অনেকেই এই পেশা বেছে নিচ্ছে। প্রতিদিন এই খাতে কাজের সংখ্যা যেমন বেড়েই চলেছে তেমনি freelancer এর সংখ্যাও বাড়ছে।
আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চান? জানতে চান ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি? তাহলে এই লেখাটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। এই লেখাটিতে বর্তমান সময়ের জনপ্রিয় ফ্রিল্যান্সিং এর কাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়
ফ্রিল্যান্সিং বলতে বোঝানো হয়, কোন ব্যক্তির অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা। যারা স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করে কাজ করে তাদেরকে মুক্তপেশাজীবী বা ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক সেক্টর রয়েছে।
ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে হলে আপনাকে যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে। উক্ত বিষয়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং সোশ্যাল মিডিয়া থেকে বায়ার খুঁজে কাজ গ্রহণ করতে পারবেন। আপনি কোন বিষয়ে দক্ষ? আপনার দক্ষতা কেমন? তার উপরে নির্ভর করে বায়াররা আপনাকে কাজ দিবে।
তবে চিন্তা নেই! আপনি যদি কোন বিষয়ে দক্ষ না হয়ে থাকেন কোন সমস্যা নেই। আপনি এখন থেকে ২-৩ মাস সময় ব্যয় করে যেকোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করুন। এরপরে উক্ত বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করুন।
ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে। এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারে বেসিক অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারনেট ব্যবহার করতে পারলে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন।
ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি
ফ্রিল্যান্সিং কাজের মধ্যে অনেক সেক্টর রয়েছে, যার মধ্য থেকে বর্তমানে সব থেকে জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ও গেম ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ইত্যাদি।
এছাড়াও কনটেন্ট রাইটিং, কনটেন্ট ক্রিয়েশন, মিউজিক কম্পোজিং, 2D & 3D কার্টুন এনিমেশন, UI/UX ডিজাইন, ডাটা এন্ট্রি, কোডিং, ব্লগিং ইত্যাদি অনেক জনপ্রিয় পেশা। এই লেখাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দেশ সেরা এক্সপার্টদের থেকে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন।
তাই চলুন, গরিমাসি না করে বর্তমানে ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি এই সম্পর্কে জেনে নেই। এবং কাজগুলো কিভাবে করবেন? কোথা থেকে শিখবেন? আপনাদের এই প্রশ্নের উত্তর দেয়া হবে। আপনি ফ্রিল্যান্সিংয়ে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে নিতে পারেন।
১.গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইনের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত আছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে কোন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রচার-প্রচারণার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ডিজাইন দরকার হয়। অনলাইন কিংবা অফলাইন সবখানেই এই কাজের প্রচুর চাহিদা রয়েছে।
এই লেখাটি দেখার আগে আপনারা যেই ইমেজটি দেখেছেন সেটি একটি ডিজাইন। রাস্তায় চলার পথে আশেপাশে যত ব্যানার, বিলবোর্ড দেখেন সবগুলোই ডিজাইন। মানুষের হাতে থাকা ভিজিটিং কার্ড, সোশ্যাল মিডিয়ার পোস্টার, ইউটিউবের থাম্বেল সবকিছুই ডিজাইন।
গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও আলাদা আলাদা অনেক সেক্টর রয়েছে। যেমন: পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ইউটিউব থাম্বেল ডিজাইন ইত্যাদি। আপনি গ্রাফিক্স ডিজাইনের কোন একটি সেক্টরে অভিজ্ঞ হতে পারেন সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর জন্য এটি হবে আপনার ট্রাম কার্ড।
উক্ত সেক্টরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘরে বসে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করতে পারবেন। অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হলে দেশীয় যেকোন কোম্পানিতে উপরে পদস্থ ডিজাইনার হিসেবে চাকরি করার সুযোগ রয়েছে।
এখন আসি গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন, ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পেয়ে যাবেন এ বিষয়ে। তবে আপনি ধারাবাহিকতা মেইনটেইন করে এবং পুরোপুরিভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান সেক্ষেত্রে এখানে গিয়ে অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টরদের কাছ থেকে শিখতে পারেন।
২.ডিজিটাল মার্কেটিং
বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ফ্রিল্যান্সিং পেশা বলা হয় এটিকে। তবে বর্তমানে বিপুল পরিমাণে ডিজিটাল মার্কেট রয়েছে, যারা সঠিকভাবে কাজ না শিখে এই পেশায় এসে হতাশ হয়ে ফিরে যায়। তাই আপনাকে অনুরোধ করব আগে ভালোভাবে কাজ শিখবেন এরপরে ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য প্রস্তুত হবেন।
ডিজিটাল মার্কেটিং বলতে বুঝানো হয় অনলাইন চ্যানেলগুলো ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করা। সোশ্যাল মিডিয়া মাধ্যম ও অন্যান্য অনলাইন চ্যানেল ব্যবহার করে কোন কোম্পানির ব্র্যান্ডিং ও তাদের প্রোডাক্ট এর প্রচার প্রচারণাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।
ডিজিটাল মার্কেটিং শেখার বিষয়ে ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পাওয়া যাবে। তবে এটি এমন একটি পেশা, সঠিক গাইডলাইন এবং প্রতিনিয়ত আপডেটেড না থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা ০% হয়ে যাবে। কেননা এই অগ্রগতি দুনিয়ায় প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমগুলো আপডেটেড হয়েই চলেছে।
এই আপডেটের সাথে তাল মিলিয়ে আপনার নিজেকে আপডেট রাখতে হবে এবং প্রতিনিয়ত কাজের ধরন পরিবর্তন করে নিজেকে একজন যোগ্য ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করতে হবে। তাই অনুরোধ করবো কোন কমিউনিটির সাথে যুক্ত থেকে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং শিখুন।
ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সাব ক্যাটাগরি রয়েছে। যেমন: ফেসবুক এড এক্সপার্ট, Google অ্যাড এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ইত্যাদি। আপনি দেশ সেরা মেন্টরদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং তাদের সাপোর্ট পেতে চান তাহলে এখান থেকে তাদের কোর্স সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন।
৩.সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট
ফ্রিল্যান্সিংয়ের এই পেশার জন্য আপনাকে তেমন দক্ষ হতে হবে না। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট বলতে বুঝানো হয় কোন ব্রান্ড বা ব্যক্তির হয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করা। এবং অনলাইনে ওই সকল ব্র্যান্ডের হয়ে বিভিন্ন কাজকর্ম করে দেয়া।
বর্তমানে এই কাজের ব্যাপক চাহিদা রয়েছে। ছোট বড় বিভিন্ন ই-কমার্স ও এফ-কমার্স ব্রান্ডগুলো তাদের পেইজ ও ওয়েবসাইট ম্যানেজ করার জন্য এসিস্ট্যান্ট নিয়োগ করে। এছাড়া চাকরির বাজারে বেশ সচল এই পেশাটি। সোশ্যাল মিডিয়া সম্পর্কে অভিজ্ঞ হলে খুব সহজেই এই পেশার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে পারেন।
৪.ভিডিও এডিটিং
ভিডিও এডিটিং এর সাথে কম বেশি সকলেই পরিচিত আছেন। তারপরেও বর্তমান মার্কেটে ভিডিও এডিটিং এর ডিমান্ড সম্পর্কে একটু আলোচনা করি। ভিডিও এডিটিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এমন উদাহরণ অহরহর ইন্টারনেটে খুজে পেয়ে যাবেন।
তবে যেই কথাটি কেউ বলে না, সেটা হল স্কিল। একজন ভিডিও এডিটর হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে আপনাকে এডিটিং এর উপরে প্রপার দক্ষতা অর্জন করতে হবে। ভিডিও সম্পাদনা বা ভিডিও এডিটিং ব্যাপক জনপ্রিয় একটি পেশা এবং এর বিপুল চাহিদা রয়েছে।
আপনার এডিটিং দক্ষতা থাকলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং নয় আপনি দেশের বিভিন্ন বড় বড় কোম্পানিতে ভিডিও এডিটর পদে চাকরি করতে পারবেন। চাকরির মার্কেট দেখলে বুঝতে পারবেন বর্তমানে ভিডিও এডিটিং এর চাহিদা ব্যাপক।
জানতে পারেনঃ সব ধরনের ইউনিক ইউটিউব চ্যানেল নাম আইডিয়া।
৫.ওয়েবসাইট ডেভেলপমেন্ট
বর্তমান সময়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ। আপনার যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে নিজস্ব এজেন্সি পরিচালনা করতে পারেন অথবা বড় কোন কোম্পানি বা এজেন্সির হয়ে চাকরি করতে পারবেন।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য বর্তমানে অনেক সহজ সফটওয়্যার রয়েছে। যেমন: ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স ইত্যাদ। আপনার কোডিং জ্ঞান না থাকলেও এই সকল সফটওয়্যার ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টে আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার দরকার একটি সঠিক গাইড ও পরামর্শ। দেশ সেরা ওয়েবসাইট ডেভলপারদের কাছ থেকে পরামর্শ পেতে এবং তাদের মত করে কাজ শিখতে এখান থেকে বিস্তারিত দেখে আসতে পারেন।
৬.মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট
আমাদের মোবাইল ফোনে যেসকল অ্যাপসগুলো রয়েছে এটা তো কোন ব্যক্তি তৈরি করেছে। আপনিও চাইলে মোবাইল অ্যাপস তৈরিতে দক্ষতা অর্জন করে এই ধরনের অ্যাপস তৈরি করতে পারেন। মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অনেক বড় একটি মার্কেট, যেখানে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।
মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য আইডিয়া ও রিসার্চ, UI/UX ডিজাইন, ডেভেলপমেন্ট (কোডিং), টেস্টিং (বাগ ফিক্সিং), ডিপ্লয়মেন্ট (Play Store/App Store-এ আপলোড), মেইনটেনেন্স ও আপডেট এই দক্ষতা গুলো অর্জন করতে হবে।
আপনি দেশের সেরা ডেভলপারদের কাছ থেকে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান এবং তাদের থেকে লাইভ সাপোর্ট পেতে চান তাহলে এখান থেকে সম্পূর্ণ সিলেবাস দেখতে পারেন। শুরু করতে পারেন আপনার মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের জার্নি।
৭.সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং পেশা। এসইও বলতে বোঝানো হয় কোন একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সর্ব প্রথম পেইজে শো করানো। আপনি গুগলে গিয়ে কিছু একটা লিখে সার্চ করেন দেখবেন সিরিয়াল অনুযায়ী অনেকগুলো ওয়েবসাইটের তথ্য শো করছে।
ঠিক তেমনি ফ্রিল্যান্সিং সম্পর্কে সার্চ করার পরে আমাদের ওয়েবসাইটটি আপনারা প্রথমের দিকে পেয়ে গেছেন। এটা কিভাবে হলো? আরও তো অনেক ওয়েবসাইট একই লেখা লিখেছে। তাহলে আমাদের ওয়েবসাইটটি কেন প্রথম দিকে আসলো। এটি হলো এসইও এর কাজ। এসিও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যত ভালো হবে আপনার ওয়েবসাইট তত উপরের দিকে রেঙ্ক করবে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বর্তমানে এসিও কাজে চাহিদা ব্যাপক। কারণ কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট বা পেজ দর্শকদের কাছে সবার উপরে উপস্থাপন করতে চায়, এজন্য বর্তমানে এই পেশার জনপ্রিয়তা দিন দিন ব্যাপক বেড়েই চলেছে।
৮.গেম ডেভেলপমেন্ট
২০২০ সালের করোনার সময় থেকে মোবাইল গেমের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ওই সময়টা লকডাউনে ঘরে থাকার ফলে অবসর সময় কাটানোর জন্য অনেকেই গেম বেছে নিয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত গেম ইন্ডাস্ট্রি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
আপনার যদি মোবাইল গেম তৈরিতে এখন দক্ষতা থাকে তাহলে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জল। কেননা এই ইন্ডাস্ট্রির চাহিদা কমার সম্ভাবনা নেই বরঞ্চ দিন দিন আরো বাড়বে। মোবাইল গেম ডেভেলপমেন্ট শিখে সুন্দর সুন্দর গেম তৈরি করে সেগুলোর মাধ্যমে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
গেম ডেভেলপমেন্ট শিখুন সঠিক কারিকুলাম অনুযায়ী দেশ সেরা ডেভলপারদের কাছ থেকে। এবং আপনার সমস্যায় সাপোর্ট করবে তারা। আপনার গেমিং ইন্ডাস্ট্রির ক্যারিয়ারকে প্রসার করার জন্য এখান থেকে গেম ডেভেলপমেন্টের আন্দোপান্ত জেনে নিতে পারেন।
৯.কন্টেন্ট রাইটিং
ফ্রিল্যান্সিং এর অন্যতম একটি জনপ্রিয় পেশা কন্টেন্ট রাইটিং। আপনি এখন যে লেখাটি দেখছেন এটিও একজন কনটেন্ট রাইটারের লেখা। আপনার যদি কন্টেন্ট রাইটিংয়ে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির হয়ে কপিরাইটার অথবা কনটেন্ট রাইটার হিসেবে চাকরি করতে পারেন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কনটেন্ট রাইটারের ব্যাপক চাহিদা রয়েছে। কনটেন্ট রাইটিং শিখতে হলে এমনভাবে শিখতে হবে যাতে আপনার অভিজ্ঞতা কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করতে না পারে। তাহলে কন্টেন্ট রাইটিংয়ে আপনি সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন।
১০.2D & 3D কার্টুন এনিমেশন
আমাদের ছোটবেলা কার্টুন দেখে কাটে নাই এরকম লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর। কার্টুন ইন্ডাস্ট্রির ব্যাপক পরিবারের চাহিদা রয়েছে। ইউটিউবে অনেকেই কার্টুন ভিডিও আপলোড করে লক্ষ্য লক্ষ ডলার আর্নিং করছে। এছাড়াও কার্টুন এনিমেশনের কাজ শিখে বিভিন্ন কোম্পানিতে এনিমেটর হিসেবে কাজ করতে পারেন।
2D & 3D কার্টুন এনিমেশন শিখে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে টাকা আর্নিং করতে পারেন। অথবা কোন এজেন্সির হয়ে তাদেরকে কার্টুন ভিডিও তৈরি করে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আপনার যদি 2D & 3D কার্টুন এনিমেশন সেক্টরে আগ্রহ থাকে তাহলে দেশ সেরা কার্টুন এনিমেটরদের থেকে কাজ শিখুন। তাদের গাইডলাইনে কাজ শিখে আর্নিং করার মাধ্যম তাদের থেকেই জেনে নিন। এখান থেকে 2D & 3D কার্টুন এনিমেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
আমাদের মধ্যে অনেকেই মোবাইল ব্যবহার করে ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ পোষণ করছেন। আপনাদের জন্য সুখবর, আপনারা চাইলে মোবাইল থেকে যেকোনো একটি বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে পারেন। এমনকি ফ্রিল্যান্সিং এর অনেক কাজ মোবাইল দিয়েও করা সম্ভব। যেমনঃ
- ডিজিটাল মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট
- কন্টেন্ট রাইটিং
- গ্রাফিক্স ডিজাইন (কিছু সেক্টর)
- ব্লগিং
- কনটেন্ট ক্রিয়েশন
ইত্যাদি। এই সকল কাজগুলো আপনারা মোবাইল ব্যবহার করেও করতে পারবেন। এছাড়া আমি পরামর্শ দিব মোবাইল ব্যবহার করে কাজ শেখার পাশাপাশি প্র্যাকটিস করতে পারেন। এরপরে সম্ভব হলে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার নিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজে নেমে পড়ুন।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ, আশাকরি ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি এই সম্পর্কে জানতে পেরেছেন। ফ্রিল্যান্সিং বিষয়ে আর কোন তথ্য জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তীতে কোন ব্লগের মাধ্যমে ওই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আপনাদের সুবিধার্থে আমরা দেশসেরা কিছু একাডেমীর কোর্সের বিস্তারিত শেয়ার করেছি। হাজার হাজার স্টুডেন্ট তাদের থেকে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ শিখে মার্কেটপ্লেসগুলো থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে। তাই সময় অপচয় না করে সঠিক গাইডলাইনে ফ্রীলান্সিং শেখা শুরু করুন। আপনার পরবর্তী জার্নির জন্য এফএনএফ নিউজের পক্ষ থেকে শুভকামনা রইল।
FAQs
বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। প্রযুক্তি যেভাবে নিজস্ব গতিতে এগিয়ে চলছে, তাই বলাই যায় আগামী বছরগুলোতে ফ্রিল্যান্সিং হবে সব থেকে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন একটি পেশা।
নতুনদের জন্য ফ্রিল্যান্সিং একটু কঠিন মনে হতে পারে। সঠিক দিকনির্দেশনা ও ধৈর্য থাকলে এটি হতে পারে আপনার জীবন বদলে যাওয়ার মত একটি সিদ্ধান্ত। ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে যেকোন একটি কাজের উপরে পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে।
ফ্রিল্যান্সিং শেখার জন্য প্রথমে যেকোনো একটি স্কিলকে বেছে নিতে হবে। তারপরে শেখার জন্য সঠিক একটি প্ল্যাটফর্ম নির্ধারণ করতে হবে। শেখার পাশাপাশি প্র্যাকটিস শুরু করে নিজের জন্য সুন্দর একটি প্রোটোফোলিও তৈরি করতে হবে। এর পরে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে একাউন্ট করার পাশাপাশি নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে।



