অনলাইন ব্যবসার নামের তালিকা ও বের করার কৌশল

অনলাইনে একটি ব্যবসা শুরু করার সর্বপ্রথম ধাপ হল ব্যবসার জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম যত সুন্দর হবে, প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা তত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই লেখাটিতে অনলাইন ব্যবসার নামের তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে নাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয়তোবা আপনি এখন ছোট পরিসরে ফেসবুকের মাধ্যমে একটি ব্যবসা শুরু করলেন। কিন্তু পরবর্তীতে যখন আপনার ব্যবসা বড় হবে তখন আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই একটি ইউনিক নামের (ডোমেইন) প্রয়োজন।
তাই ব্যবসা শুরুর প্রথম থেকে যদি আপনি সুন্দর ইউনিক একটি নাম বাছাই করে রাখতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে খুব সহজে উক্ত নামে ডোমেইন ক্রয় করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এছাড়াও বিজনেস রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাগজপত্র প্রক্রিয়ায় ইউনিক নাম থাকাটা জরুরি। তাই এই লেখাটিতে আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট শেয়ার করা হবে যার মাধ্যমে আপনারা, আপনার ব্যবসার জন্য একটি ইউনিক নাম খুঁজে বের করতে পারবেন।
বিঃদ্রঃ অনেকে তালিকা দেখে সেখান থেকে নাম খুঁজে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নাম রাখে। তবে এটা কখনো করা উচিত নয়। কেননা, আপনার মত হাজারো মানুষ এই একই তালিকা দেখে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাখবে। যেটা আপনার জন্য ইউনিক হবে না।
আপনি একটু ধৈর্য দিয়ে সময় নিয়ে খুঁজে খুঁজে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক নাম খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, এজন্য আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে খুঁজতে হবে।
অনলাইন ব্যবসার নামের তালিকা
চলেন, যেহেতু টাইটেলে নামের তালিকা দেখানো হয়েছে সেহেতু আপনাদের কিছু অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের নামের তালিকা দেই।
- এইচডি বাজার
- ডিজিটাল দরবার
- ই-হাট বাজার
- ঘরের বাজার
- স্মার্ট শপিং বিডি
- অনলাইন ওয়ালা
- ট্রেন্ডইস্টার্ন
- ফ্যাশনফ্লিপ
- ক্লিক মার্কেট
- স্টাইল বুথ
- বুটিক বাস্কেট
- রঙের ছোঁয়া
- টেকটোপিয়া
- ডিভাইস হাব
- নেক্সট জেন গিয়ার
- গ্যাজেট ঘর
- ঘরোয়া স্বাদ
- বুকবাগ
- স্বাদবাজার
- কুকিং ক্রাফট
- জ্ঞানপাঠ
- বিদ্যামেলা
- স্টাডি স্পট
- কুকিং ক্রাফট
- দেশি শৈলী
- কারুশিল্প
- হ্যান্ডক্রাফ্ট হাট
- ডেনিয়ান স্টাইল
- লুবানা জোন
- আর্টিশপ
- আর্টি ক্রাফট
- দাদুর রান্না
আপনাদেরকে দেওয়া কথা অনুযায়ী অল্প কিছু অনলাইন ব্যবসার নামের তালিকা উল্লেখ করার চেষ্টা করেছি। তবে এবার আসেন মূল কথায়, এভাবে মানুষের দেওয়া নামে খুঁজে আপনি কখনোই নিজের পছন্দমত ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাছাই করতে পারবেন না।
নাম বাছাই করতে পারলেও, ডোমেইন ফ্রী পাবেন না। আচ্ছা যদি ডোমেইন সম্পর্কে না জানেন সেক্ষেত্রে একটু ধারণা দেই।
ডোমেইন বলতে বোঝানো হয় ওয়েবসাইটের address কে। প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা এড্রেস হয়ে থাকে। যেমন আপনি এখন যে ওয়েবসাইটে আছেন এই ওয়েবসাইটটির এড্রেস হলো fnfnews.com । এই এড্রেসগুলো সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের নাম অনুযায়ী হয়ে থাকে।
কাস্টমাররা খুব সহজে উক্ত নাম নিয়ে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। তাই নাম বাছাই করার আগে অবশ্যই আপনাকে খুঁজতে হবে ওই নামের ডোমেইন পাওয়া যাবে কিনা। একই ডোমেইন কখনো ২ বার রেজিস্টার করা যায় না।
ব্যবসার সুন্দর নামের তালিকা বের করার কৌশল
ব্যবসার জন্য সুন্দর নাম বের করার কিছু কৌশল রয়েছে। তবে এই কাজটি করার জন্য আপনাকে সকল চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে ল্যাপটপ অথবা কম্পিউটার নিয়ে বসতে হবে। এবং নিজের চিন্তা শক্তির মাধ্যমে ইউনিক কিছু শব্দ মিলিয়ে মিলিয়ে নাম তৈরি করতে হবে।
চ্যাট-জিপিটির মাধ্যমেঃ চ্যাট-জিপিটি কখনো আপনাকে ইউনিক নাম খুঁজে দিতে পারবে না। তবে আপনাকে অনেক অনেক বিজনেসের নাম সাজেস্ট করতে পারবে। যেখান থেকে আপনি ওই নামগুলো দেখে আপনার তিনটা শক্তিকে ব্যবহার করে একটি শব্দের সাথে আরেকটি শব্দ জোড়া লাগিয়ে নতুন নাম তৈরি করতে পারেন।
মনে করেন আপনাকে নাম দেওয়া হলঃ
- লুবানা জোন
- টেকটোপিয়া
এখন আপনি এই দুইটি নামকে ভেঙে একটি নাম তৈরি করতে পারেন। যেমন আমি প্রথম নাম থেকে “জোন” শব্দটা নিলাম এবং দ্বিতীয় নাম থেকে “টেক” শব্দটা নিলাম। একত্রে “টেকজোন” শব্দ তৈরি করলাম। এভাবে করে আপনি অন্যান্য বিজনেস নামের থেকে শব্দ নিয়ে নিজের জন্য সুন্দর একটি বিজনেস নাম তৈরি করতে পারবেন।
সংক্ষিপ্ত নামঃ আপনি যদি কোন ‘গ্রুপ অফ কোম্পানি’ অথবা ‘লিমিটেড কোম্পানি’ তৈরি করতে চান এবং আপনার প্রতিষ্ঠানের নাম অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি চাইলে সংক্ষিপ্ত রূপ তৈরি করে নিতে পারেন।
যেমন: “Rangpur Foundry Limited – রংপুর ফাউন্ড্রী লিমিটেড” এই নাম আপনারা কতজন চিনেন। কিন্তু এর সংক্ষিপ্ত রূপ (RFL) কমবেশি সকলেই চিনেন। সবগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে সংক্ষিপ্ত নামকরণ (RFL) করা হয়।
নিজের নামের সাথে যুক্ত রেখে ব্যবসা প্রতিষ্ঠানের নাম তৈরিঃ আমার নাম শিহাব। আমি চাইলে আমার নামের সাথে যুক্ত রেখে ইউনিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম তৈরি করতে পারি। যেমন: শিহাবের রান্নাঘর, শিহাব স্টাইল জোন, শিহাব জেনারেল স্টোর, মেসার্স শিহাব ব্রাদার্স, শিহাব মার্ট, ইত্যাদি।
সোশ্যাল মিডিয়ায় রিসার্চঃ আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি এই কাজটি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি আইডিয়া পাবেন। তাই সোশ্যাল মিডিয়াগুলোতে ভিডিও দেখে, রিলস দেখে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং না করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিয়ে রিসার্চ চালিয়ে যান।
ব্যবসার নাম নির্বাচন করার পূর্বে করণীয়
- ছোট এবং উচ্চারণ ফ্রেন্ডলি নাম বাছাই করার চেষ্টা করুন।
- সহজ নাম নির্বাচনের চেষ্টা করবেন, এতে করে কাস্টমাররা আপনার প্রতিষ্ঠানের নাম মনে রাখতে পারবে।
- আপনার পণ্য কিংবা সার্ভিসের সাথে মিল রেখে নাম বাছাইয়ের চেষ্টা করুন।
- অন্য প্রতিষ্ঠানের নাম কপি করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন কপি এবং কপিরাইটিং এক নয়। আপনি চাইলে অন্য প্রতিষ্ঠানের নাম থেকে নিজের নামের আইডিয়া বের করতে পারেন।
- ইউনিক এবং ট্রেন্ডিং নাম রাখার চেষ্টা করুন।
- অতিরিক্ত বড় নামের ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ ব্যবহারের চেষ্টা করুন। উদাহরণ, আরএফএল।
- ডোমেইন খালি আছে কিনা সেটা যাচাই করে দেখুন।
- সোশ্যাল মিডিয়ায় এই নামে বড় কোন একাউন্ট বা পেজ আছে কিনা দেখুন।
- জনপ্রিয় ব্র্যান্ডের নামের সাথে মিল রেখে আপনার ব্র্যান্ডের নাম রাখবেন না, এতে করে আপনার ব্রান্ড জনপ্রিয়তা হারাবে।
- ইতিমধ্যে কোন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) রেজিস্টার আছে কিনা চেক করুন।
- ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করুন।
- এই নামে কোন আইনি জটিলতা আছে কিনা কনফার্ম হন।
- একটি নাম বাছাই করে আপনার আশেপাশের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাদের মতামত নিতে পারেন।
- ব্র্যান্ড ভিশনের সঙ্গে মিল আছে কিনা তা যাচাই করুন।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফাইনাল করার আগে এই বিষয়গুলো লক্ষ্য করা খুবই জরুরী। আপনি যদি দীর্ঘমেয়াদি ব্যবসা করতে চান, এবং এই প্রতিষ্ঠানটিকে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই নাম বাছাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।
ডোমেইন নাম খালি আছে কিনা তা যাচাই করার উপায়
খুবই সহজ কাজ! জাস্ট google এ গিয়ে সার্চ করুন “Domain name finder” লিখে। দেখবেন অনেক অনেক ওয়েবসাইট চলে আসবে। যেগুলোর মাধ্যমে ডোমেইন নাম খালি আছে কিনা তা যাচাই করতে পারবেন। আপনাদের সুবিধার্থে কয়েকটি ওয়েবসাইটের লিংক নিচে দেয়া হবে।
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সব সময় .com এক্সটেনশনের ডোমেইন নেয়ার চেষ্টা করবেন। যেমন আমার নাম শিহাব কাজী। আমি আমার নিজের ওয়েবসাইটের জন্য ডোমেইন নিব shihabkazi.com -। এভাবেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য .com ডোমেইন নিবেন।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি অনলাইন ব্যবসার নামের তালিকা থেকে নাম বাছাই করার সব থেকে ভালো উপায় সম্পর্কে জেনেছেন। যারা পেইড নাম বাছাই করে তারাও একই পদ্ধতিতে কাজ করে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর ও ইউনিক নাম বাছাই করতে পারবেন।
এত সুন্দর একটি ট্রিক্স শিখানোর জন্য আমরা অবশ্যই একটি ধন্যবাদ পেতে পারি। এই লেখাটি সম্পর্কে সম্পূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং চাইলে আপনার ব্যবসায়ী বন্ধুদের সাথে লেখাটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে আমাদের থেকে কি ধরনের লেখা চান? কমেন্টে জানিয়ে যাবেন।
FAQs
সম্মানিত পাঠক, আপনারা চাইলে একইভাবে আপনার অফলাইন দোকানের জন্য সুন্দর একটি ইউনিক নাম বাছাই করতে পারেন। এতে করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে আরও বেশি ভ্যালুয়েবল মনে হবে।
এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি দোকানে কি ধরনের পণ্য বিক্রি করবেন। সাধারণত আপনার দোকানের নাম আপনার পণ্যের ক্যাটাগরির উপর নির্ভর করে। যদি মুদি দোকান তৈরি করেন সেক্ষেত্রে আপনার নামের সাথে মিল রেখে শিহাব স্টোর, এভাবে রাখতে পারেন।
