বর্তমান বাজারে 500 টাকার মোবাইল ঘড়ি

500 টাকার মোবাইল ঘড়ি

বর্তমান সময়ে ফ্যাশন ও স্টাইলের অন্যতম হাতিয়ার মোবাইল ঘড়ি। প্রযুক্তিগত উন্নয়নের কারণে এখন আমরা ঘড়ির মধ্যে মোবাইলের সকল সুবিধা উপভোগ করতে পারি। এই লেখাটিতে আমরা সবথেকে কম দামের মধ্যে, মাত্র 500 টাকার মোবাইল ঘড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

সিম সাপোর্টেড এবং ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মোবাইল ঘড়ি বর্তমানে খুব কম দামেই পাওয়া যাচ্ছে। ছেলেদের অথবা মেয়েদের ফ্যাশনের অন্যতম হাতিয়ার এই মোবাইল ঘড়ি। তাই আপনার বাজেট যদি কম থাকে এবং আপনি অল্প বাজেটের মধ্যে একটি সুন্দর মোবাইল ঘড়ি কিনতে চান।

তাহলে এই লেখাটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তবে এই ঘড়িগুলোর দাম যে কোন সময় কম বেশি হতে পারে। এটা মার্কেটের চাহিদা এবং কোম্পানির প্রাইসিং এর উপরে নির্ভর করবে। চলুন লেখাটি শুরু করি।

500 টাকার মোবাইল ঘড়ি

মাত্র 500 টাকার মোবাইল ঘড়ি খুঁজে পাওয়া বেশ কষ্টকর বিষয়। তবে আপনারা দারাজে বিভিন্ন অফারে ৫০০ টাকারও কম প্রাইসে মোবাইল ঘড়ি ক্রয় করতে পারবেন। বাংলাদেশী ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর মধ্যে দারাজ অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান।

দারাজে বিভিন্ন সময়ে বিভিন্ন অফার, মিষ্টিবক্স ইভেন্ট হয়ে থাকে। এ সকল ইভেন্টে মাত্র ৭০ টাকা থেকে শুরু করে মোবাইল ঘড়ি ক্রয় করতে পারা যায়। তাই অল্প দামের মধ্যে মোবাইল ঘড়ি ক্রয় করার জন্য দারাজে চোখ রাখতে হবে।

এছাড়াও ৫০০ টাকার আশেপাশে বিভিন্ন কোম্পানির কিছু মোবাইল ঘড়ি ক্রয় করতে পারবেন। চলুন আপনাদের ঐ সকল ঘড়িগুলো সম্পর্কে জানিয়ে দেই।

১.T500 Ultra স্মার্ট ওয়াচ

কম টাকার মধ্যে জনপ্রিয় মোবাইল ঘড়িগুলোর মধ্যে T500 Ultra স্মার্ট ওয়াচ অন্যতম। এটিকে সর্বাধিক বিক্রিত বললেও ভুল হবে না। এই মোবাইল ঘড়িটি আপনারা অনলাইনের মাধ্যমে কিংবা আশেপাশের কোন দোকান থেকে মাত্র ৬০০-৭৫০ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন।

T500 Ultra স্মার্ট ওয়াচটি আজকের ডিল ওয়েবসাইটে মাত্র ৬৯০ টাকায় বিক্রি হচ্ছে। এই ঘড়িটির সাইজ 38.5 x 44.5 x 14mm এবং Magnetic Charging সিস্টেম ব্যবহার করা হয়েছে। 1.99 inches LCD 250 x 285 ছোট স্কিনের পাশাপাশি Full touch screen সিস্টেম রয়েছে।

২.T900 Ultra 2 স্মার্ট ওয়াচ

T900 Ultra 2 স্মার্ট ওয়াচটি আজকের ডিল ওয়েবসাইটে মাত্র ৭৫০ টাকায় ক্রয় করতে পারবেন। এছাড়া অন্যান্য ওয়েবসাইট কিংবা অফলাইন দোকানে এর থেকে সামান্য কিছু কম বেশি মূল্যে ক্রয় করা যাবে। অল্প দামের মধ্যে চমৎকার একটি মোবাইল ঘড়ি “T900 Ultra 2” এটি।

এর ফিচার নিয়ে আলোচনা করতে গেলে বলতেই হয়, T900 Ultra 2 স্মার্ট ওয়াচটিতে RAM: 196KB, ROM: 1MB plus64MB এবং ওয়ারলেস চার্জিং সিস্টেম রয়েছে। পাশাপাশি Thermometer এর মাধ্যমে আপনার বডি টেম্পারেচার এবং SpO2 monitoring মাধ্যমে ব্লাড অক্সিজেন লেভেল ও হার্ট রেট মনিটরিং সিস্টেম রয়েছে।

অল্প দামের মধ্যে অধিক কোয়ালিটি এবং ফিচার যুক্ত একটি মোবাইল ঘড়ি T900 Ultra 2 এটি। তাই আপনার বাজেট যদি ৮০০ টাকা বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে T900 Ultra 2 মোবাইল ঘড়িটি ক্রয় করতে পারেন।

জানতে পারেনঃ ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম এবং সুদ, অফার ও সুবিধা।

৩.T800 U2 স্মার্ট ওয়াচ

আপনার বাজেট যদি আরেকটু বেশি থাকে সেক্ষেত্রে T800 U2 স্মার্ট ওয়াচটি পছন্দ করতে পারেন। আজকের ডিল ওয়েবসাইটে এই স্মার্টওয়াচটির মূল্য মাত্র ৮০০ টাকা। অল্প দামের মধ্যে সেরা ফিচার যুক্ত একটি স্মার্টওয়াচ এটি।

কিছু ফিচারের কথা না বললেই নয়ঃ

  • Bluetooth call
  • Band language switch
  • Qevila Dial switch
  • Pedometer
  • Heart rate
  • Sleep monitoring
  • Blood pressure
  • Blood oxygen
  • Gps Tracker watch
  • Find the bracelet
  • Intelligent Voice Assistant
  • Take photo

সহ আরো অনেক কিছু। T800 U2 মোবাইল ঘড়িটি আপনার বাজেটের মধ্যে হলে পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন। এই ঘড়িতে অনেক অত্যাধুনিক ফিচার যুক্ত রয়েছে।

৪.K10 সিঙ্গেল সিম স্মার্ট ওয়াচ উইথ কলিং ফাংশন

আপনি যদি অল্প দামের মধ্যে একটি ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি খুলে থাকেন তাহলে K10 আপনার জন্য সেরা অপশন। মাত্র ১,৫০০ টাকার মধ্যে আপনি এই ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়িটি ক্রয় করতে পারবেন। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এই ঘড়িটি বেশ জনপ্রিয়।

ঘড়িটিতে রয়েছে ওয়াটারপ্রুফ প্রটেকশন, RAM : 32MB, Internal Memory : 32MB, সিঙ্গেল সিম, CPU : MTK2502, 1.54″ inch LCD 240 x 240p এইচডি ডিসপ্লে, ৩২ জিবি এক্সটার্নাল মেমোরি সাপোর্ট, রিমোট ক্যামেরা, 200mAh Li-Polymer Battery, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং iOS 8.0+ / Android 4.3+ সফটওয়্যার।

৫.N9 Ultra 2 স্মার্ট ওয়াচ – 4 Step Belt Smart Watch

N9 Ultra 2 স্মার্ট ওয়াচ – 4 Step Belt এর মোবাইল ঘড়িটি আজকের ডিল ওয়েবসাইট থেকে মাত্র ১,৮৫০ টাকায় ক্রয় করতে পারবেন। এছাড়াও অন্যান্য অনলাইন প্রতিষ্ঠান কিংবা নিকটস্থ কোন দোকান থেকে এইরকম মূল্যে ঘড়িটি ক্রয় করতে পারবেন।

এই মোবাইল ঘড়িটিতে Wireless Charging এর পাশাপাশি Touch Health Monitor সিস্টেম রয়েছে। এছাড়াও Music Player, Heart Rate Tracking, Pedometer, Music Control, Text Message, GPS, Sleep Monitor, Voice Control, Phone Call, Clock display ফিচার যুক্ত রয়েছে।

পাশাপাশি N9 Ultra 2 স্মার্ট ওয়াচটি ওয়াটার রেসিসটেন্সি, খুব সহজে এর ভিতরে পানি প্রবেশ করবে না। তাই আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে প্রথম চয়েস N9 Ultra 2 স্মার্ট ওয়াচ – 4 Step Belt এর মোবাইল ঘড়িটি হতে পারে।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ, আশাকরি 500 টাকার মোবাইল ঘড়ি এবং আপনার জন্য কোন মোবাইল ঘড়িগুলো ভালো হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সবথেকে কম মূল্যে মোবাইল ঘড়ি ক্রয় করার জন্য দারাজ ও BDStall-এর মতো মার্কেটপ্লেসে গিয়ে “smart watch” লিখে সার্চ করুন।

এখান থেকে আপনার বাজেটের মধ্যে পছন্দের মোবাইল ঘড়ি বাছাই করে অর্ডার করতে পারেন। দারাজে ৫০০ টাকা কমেও অনেক মোবাইল ঘড়ি পেয়ে যাবেন। তবে একটু ভালো মানের মোবাইল ঘড়ি নিতে গেলে বাজেট ১,০০০ টাকার বেশি হতে হবে।

3 Comments

  1. wish you all the best

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *